নিয়োগ দিচ্ছে বিমান বাংলাদেশ, এসএসসি পাস নেবে ২০০ জন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘কার্গো হেলপার (ক্যাজুয়াল)’ পদে ২০০ জনকে নিয়োগ দেবে। এসএসসি পাসে চাকরিপ্রার্থীদের আবেদনের সুযোগ। আগ্রহীরা আগামী ০১ জানুয়ারি বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।
 
বয়স: ১২ ডিসেম্বর ২০২৪ তারিখ সর্বোচ্চ ৩২ বছর। এসএসসি পাসের সনদপত্রের ভিত্তিতে বয়সসীমা নির্ধারণ করা হবে।
আবেদনের নিয়ম: আগ্রহীরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
 
আবেদনের শেষ সময়: ০১ জানুয়ারি ২০২৫ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *